প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুরে পোড়াদহ এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

মিরপুরে পোড়াদহ এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

আশিক আলী, মিরপুর।।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার পোড়াদহ এলাকার চিথলিয়া বাবুপাড়া, সুইপার কলোনি ও পোড়াদহসহ বিভিন্ন মাদক হটস্পটে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল ইসলাম (২৮), তাজ আহমেদ (২৬), শাহিনুর ইসলাম (৪৫) ও রনি আহমেদ (২৮)। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ তদন্তাধীন রয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে চারজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় এলাকায় পুলিশের উপস্থিতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, মাদক কারবারি ও চোরাকারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিরপুর উপজেলায় মাদকদ্রব্যের অবৈধ লেনদেন ও সেবন বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা আরও জোরদার করেছে। স্থানীয় জনগণ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন