পোড়াদহ রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের র/ক্তা/ক্ত লা//শ উদ্ধার
পোড়াদহ রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহী গামী মধুমতি এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের (আনুমানিক ২৫-৩০ বছর) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ (বৃহস্পতিবার ) ট্রেনটি পোড়াদহ স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে রক্তাক্ত লাশটি দেখে স্থানীয় ও যাত্রীরা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিচে নামায়। নিহতের মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ওভারব্রিজ বা গাছের ডালের সাথে ধাক্কা লেগে কিংবা চলন্ত ট্রেনে কোনো দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হতে পারে। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
