প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধের মৃত্যু, আহত ৫ জন।

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধের মৃত্যু, আহত ৫ জন।

(মিরপুর প্রতিনিধি :আব্দুর রহমান )

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে কালু মণ্ডল (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহত কালু মণ্ডল মিরপুর উপজেলার ১নং চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের সময় কালু মণ্ডলসহ কয়েকজন মাঠে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আহত চারজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন