প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

কুষ্টিয়া মিরপুর উপজেলার ৬নং আমলা ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোছা :জোছনা খাতুনের বিরুদ্ধে সরকারের বরাদ্দ কৃত চাউল দেওয়ার বিষয় দূর্নীতির অভিযোগ উঠেছে।

জোছনা খাতুন কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের, ৩নং সংরক্ষিত ওয়ার্ডের (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) মেম্বারের দায়িত্ব পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে চাউল বিতরণ ও ভাতাভোগী নির্বাচন নিয়ে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।

তিনি বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার নামে অসহায় দরিদ্রদের কাছে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আবার অনেকের কাছে টাকা নিলেও তাদের ভাতার কার্ড দেওয়া হয়নি।

সরকার বরাদ্দকৃত চাউল সহ বিভিন্ন ভাতার কার্ড, শুধু মাত্র নিজ ওয়ার্ড ৭নং কচুবাড়িয়া গ্রামের,তার নিজের আত্মীয় স্বজন ব্যাতিত অন্য কাউকে দেননা তিনি।

এ বিষয় জোছনা খাতুনের নিকটে মুঠো ফোনে অভিযোগের বিষয় জিজ্ঞাসা করলে তিনি তা শিকার করেন, তিনি বলেন আমি বলেছি ৮নং এবং ৯নং ওয়ার্ডে এবারে কোন কিছু দিবো না,

জনসাধারণের দাবি নারী ওয়ার্ড মেম্বার জোছনা খাতুন যা কিছু বরাদ্দ পাবেন, তা তিনটি ওয়ার্ডের গরীব অসহায় পরিবারের মধ্যে বিতরণ করবেন বলে আশা করেন ভুক্তভোগী জনগণ।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন