প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ মিরপুর জামায়াতে ইসলামী ছাতিয়ান ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব নুরুল ইসলাম-কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা। 

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল গফুর, আজ ছাতিয়ান ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতিয়ান ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব নুরুল ইসলাম-কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

​ঘোষণা পরবর্তী বক্তব্যে জননেতা আব্দুল গফুর মহোদয় আশাবাদ ব্যক্ত করেন যে, ছাতিয়ান ইউনিয়নের জনগণের সেবা ও সার্বিক উন্নয়নে এই নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

​একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন ছাতিয়ান ইউনিয়ন গড়ার লক্ষ্যে জনাব নুরুল ইসলাম ইউনিয়নভুক্ত সকল শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়তে তিনি সর্বস্তরের জনসাধারণের নিকট দোয়া প্রার্থী।

 

বাংলাদেশ মিরপুর জামায়াতে ইসলামী ছাতিয়ান ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব নুরুল ইসলাম-কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন