প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়ায় সং-ঘ-র্ষে-র জেরে উ-ত্তে-জ-না, সাঁড়াশি অভিযানে আ-ট-ক ২১

কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়ায় সং-ঘ-র্ষে-র জেরে উ-ত্তে-জ-না, সাঁড়াশি অভিযানে আ-ট-ক ২১
মিরপুর উপজেলা প্রতিনিধি আশিক।।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় অন্তত তিনজন আহত হন।

 

আহতদের মধ্যে বিএনপির কর্মী আক্তার আলী গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, তাকে প্রতিপক্ষের হামলায় হাতুড়ি ও রামদা দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।

 

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে আবারও বুরাপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির নেতাকর্মীদের বাড়ি থেকে বের হতে বাধা দেওয়া হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার বিকেলে প্রশাসন, ডিবি পুলিশ (কুষ্টিয়া) এবং মিরপুর থানা পুলিশ যৌথভাবে এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রামদা ও হাতুড়ি উদ্ধার করা হয়।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই বুরাপাড়া গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন