প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুর টিভি কুষ্টিয়ার মিরপুর প্রতিনিধি আব্দুর রহমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঈদুল ফিতরের শুভেচ্ছা ২০২৬ ইং

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১নং চিথলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং চিথলিয়া ইউনিয়ন শাখার যুব ও ক্রীয়া বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের যে শিক্ষা আমরা লাভ করি, পবিত্র ঈদুল ফিতর সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার এক অনন্য সুযোগ এনে দেয়। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি আরও উল্লেখ করেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মোঃ আব্দুর রহমান দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বলেন, আমরা যেন ইসলামের ন্যায়-নীতি ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।

পরিশেষে তিনি বলেন
“পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ। ঈদ মোবারক।”

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন