কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমান ভারতীয় চকলেট বাজি ও মাদকদ্রব্য উদ্ধার ।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২০৪৫ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপুর বর্ডারপাড়া মাঠ নামক স্থান হতে বিজিবির একটি চৌকষ টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ভারতীয় চকলেট বাজি ৮৮২০ পিস এবং Dexamethasone Tablet ৪৮০ পিস উদ্ধার করতে সক্ষম হয়। *যার আনুমানিক সিজার মূল্য- ৩,৬৪,৫০০/- (তিন লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত) টাকা।*
মালিকবিহীন অবস্থায় আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে আতশবাজি ও বিস্ফোরকজাতীয় দ্রব্য চোরাচালান জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ পণ্য দেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কা থাকে। এ প্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, নিয়মিত টহল, বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা দৃঢ় ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকাবাসীকেও যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য আহবান জানানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
অধিনায়ক
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)
