প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে মিরপুর উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন।

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে মিরপুর উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন।

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা ও আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় বিভিন্ন মহলে উচ্ছ্বাস ও শুভেচ্ছা বার্তা প্রকাশ পেয়েছে।
এরই ধারাবাহিকতায় অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মিরপুর উপজেলা প্রেসক্লাব।

প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় সাধারণ সম্পাদক খন্দকার মো: রিপন বলেন, মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন গতি পাবে বলে প্রত্যাশা করেন তিনি।
সভাপতি শামসুল হক বলেন, তাঁর দূরদর্শী ও অভিজ্ঞ নেতৃত্ব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং
দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী, জনবান্ধব ও দূরদর্শী নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দায়িত্ব গ্রহণের মাধ্যমে তারেক রহমান সেই প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রেখে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমানকে ঘিরে নতুন প্রজন্মের মাঝে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তারা মনে করেন, সম্ভাব্য নতুন নেতৃত্ব দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং জাতীয় রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি করতে পারে, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন