প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়া মিরপুরে ভোরে ডিম ব্যবসায়ীকে ডাকাতি—অভিযানে লুট হওয়া ৯ হাজার ডিম উদ্ধার।

কুষ্টিয়া মিরপুরে ভোরে ডিম ব্যবসায়ীকে ডাকাতি—অভিযানে লুট হওয়া ৯ হাজার ডিম উদ্ধার।

পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা ডিম ব্যবসায়ী মোঃ আবেদ আলী আজ ভোরে ডাকাতির শিকার হয়েছেন। তবে দ্রুত অভিযান চালিয়ে লুট হওয়া ডিম উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, পাবনা জেলার এই ব্যবসায়ী ভোর সাড়ে ৫টার দিকে ভেড়ামারা থেকে মিরপুর ক্যানেল রোড হয়ে পোড়াদহ যাওয়ার পথে খাড়ারা ৫–৬ নম্বর ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন। এসময় ডাকাতরা তার কাছ থেকে ৩০০ কেসে মোট ৯ হাজার ডিম ছিনিয়ে নেয়।

ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় মিরপুর থানা পুলিশ। পরে কুষ্টিয়া পৌরসভা এলাকার মোল্লা তেঘরিয়া থেকে লুট হওয়া ডিম উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন