প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ার দুটি আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী ঘোষনার পথে….

কুষ্টিয়ার দুটি আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী ঘোষনার পথে….

সংবাদদাতা : কুষ্টিয়ার দুটি আসনে জামায়াতের প্রার্থী দ্বিগুন ভোটে এগিয়ে আছে। বেসরকারীভাবে বিজয়ী ঘোষণার পথে রয়েছেন তারা।
কুষ্টিয়া-৩ সদর আসনের ১৩ টি ইউনিয়নে বেশির ভাগ কেন্দ্রে তিন ভাগের দুই ভাগ ভোট পেয়ে বিজয়ী ঘোষনার পথে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তিন ভাগের এক ভাগ ভোট পেয়েছেন। কুষ্টিয়া শহরসহ কিছু কেন্দ্রের রেজাল্ট আসলেই তা ঘোষণা করা সম্ভব হবে।
অপরদিকে কুষ্টিয়া -২ মিরপুর ভেড়ামারা আসনে বিপুল ভোটে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী আব্দুল গফুর। এ আসনে ৭৬ কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা-৮৮ হাজার ৬শত ৭ ভোট ও ধানের শীষ-৬৩ হাজার ৩ শত ৪৫ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-১ জামায়াতের দাড়িপাল্লার প্রার্থী অধ্যাপক বেলাল হুসাইন ও ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রায় সমানতালে এগিয়ে আছে। সর্বশেষ কেন্দ্র গুলোর ফলাফল আসলেই বিজয়ী ঘোষনা হবে।
এছাড়াও কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনে জামায়াতের দাড়িপাল্লার প্রাথী আফজাল হুসাইন ও ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী সমান তালে এগিয়ে রয়েছেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন