পৌর ১৪ নং ওয়ার্ড জুগিয়া কদমতলায় উঠান বৈঠক অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি// মো আসাদ ইসলাম
কুষ্টিয়া পৌর ১৪ নং ওয়ার্ডের জুগিয়া কদমতলা রবিউল করিমের বাড়িতে পারিবারিক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, উপস্থিত ছিলেন, শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন,আশফাকুর রহমান সুমনসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে কুতুবউদ্দিন আহমেদ বলেন, আসছে নির্বাচনে আপনারা ধানের শীষের কান্ডারী কুষ্টিয়া-৩ সদর আসনের বিএনপি জাকির হোসেন সরকার’কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমরা অনিয়ম দুর্নীতি মুক্ত একটি সুষ্ঠু সুন্দর দেশ গঠন করতে চাই। আমরা বিভাজন মুক্ত সামাজিক বন্ধন অটুট রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন,পাশে থাকবেন। ইনশাআল্লাহ আগমীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই নতুন বাংলাদেশ গঠিত হবে।
