প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ০১ জন চোরাকারবারী আটক।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ০১ জন চোরাকারবারী আটক।

০১ জন অস্ত্র চোরাকারবারীসহ ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি এবং ০১টি দেশীয় শুটার গান আটক প্রসংগে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্প হতে আনুমানিক ০৪ কিলোমিটার দূরবর্তী “আবেদের ঘাট”নামক স্থান দিয়ে অস্ত্র পাচার সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০২০৫ ঘটিকায় দৌলতপুর উপজেলায় স্থাপিত বেইজ ক্যাম্প বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় হতে একটি চৌকস টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অস্ত্র চোরাকারবারি মোঃ আজিজুল ইসলাম (৩০), পিতা-মোঃ তায়েজ তাগাদগিরি, গ্রাম-ইসলামপুর, পোস্ট-ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি এবং ০১ টি দেশীয় শুটার গানসহ আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,২০,৪০০/- (এক লক্ষ বিশ হাজার চারশত) টাকা।

আটককৃত আসামীকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি এবং ০১টি দেশীয় শুটার গানসহ দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, মাদক ও সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে বিজিবির এই কঠোর ও কার্যকর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন