প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে দুঃসাহসিক চুরি

ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে দুঃসাহসিক চুরি

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১৪ নম্বর আড়িয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মরহুম দুলাল মোল্লা সাবেক চেয়ারম্যানের ছোট পুত্র ও ১৪ নম্বর আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল মোল্লার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে ফিরে তারা আলমারি ভাঙা ও মালামাল লুটের বিষয়টি দেখতে পান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি হওয়া উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন