কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আমির হামজা প্রথম আলোকে বলেন, ‘মামলার আবেদনের বিষয়টি জেনেছি। আমি বিকেলে আদালতেই ছিলাম। যতটুকু জানি, এই মামলার কোনো ভিত্তি নেই। মানহানি হলে ওই পরিবারের কেউ মামলা করতে পারেন। তারেক রহমান সাহেব বা তাঁর স্ত্রী বা তাঁর মরহুম ভাইয়ের স্ত্রী মামলা করতে পারেন। তাঁরা তো করেননি। তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবেই সবকিছু দেখা হবে।’
