আমীর হামজাকে হত্যার হুমকি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমীর হামজা। তিনি ওই পোস্টে জানিয়েছে,গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ
ফেসবুক পোস্টে আমীর হামজা লিখেছেন,তিনি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখেন। একই সঙ্গে তিনি তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় ইনসাফ কায়েমের যে লড়াই শুরু করেছেন,তা যেন চালিয়ে নেওয়া হয় এই আহ্বান জানান। পোস্টে তিনি আরও অনুরোধ করেন,তার তিনটি শিশু কন্যা সন্তানের দিকে যেন সবাই খেয়াল রাখেন। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় দেওয়া ফেসবুক পোষ্ট করেন।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার মুফতি আমীর হামজার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কলটি রিসিভ করেননি।
এদিকে মুফতি আমীর হামজার এমন ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
