কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী আটক।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৮১০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিলমারী বিওপির ডাক্তার পাড়া নামক স্থানে চিলমারী বিওপির একটি চৌকষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে বাংলাদেশী চোরাকারবারী মোঃ আশরাফুল মৃধা(৪৬), গ্রামঃ শান্তিপাড়া, পোষ্টঃ ইনসাফ নগর, থানাঃ দৌলতপুর ও জেলাঃ কুষ্টিয়াকে ভারতীয় ইয়াবা ২৫ পিচ, মোবাইল ০১টি এবং নগদ ১৬০/- টাকাসহ আটক করতে সক্ষম হয়। *যার আনুমানিক সিজার মূল্য-৩১,৯১৫/- (একত্রিশ হাজার নয়শত পনের) টাকা। উক্ত আসামীসহ আটককৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
