প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তলসহ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে ভেড়ামারা উপজেলার ধর্মপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন