প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ার ৪ টি আসনে হাতপাখার প্রার্থী কারা একনজরে  ?

কুষ্টিয়ার ৪ টি আসনে হাতপাখার প্রার্থী কারা একনজরে  ?
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
কুষ্টিয়া-০১
মোঃ আমিনুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিলকৃত হলফনামা অনুযায়ী মোঃ আমিনুল ইসলামের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পাস। তার বিরুদ্ধে এযাবৎকালে কোন মামলা দায়ের হয়নি।

শিক্ষকতা পেশা থেকে ৪ লাখ ৬ হাজার ৬৬৭ টাকা। নিজ নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৬৫ লাখ ৮৭ হাজার টাকা। তার স্ত্রীর নামে কোন স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি নেই। এসকল সম্পদের বিপরীতে তার অথবা তার স্ত্রীর নামে কোন ব্যাংক ঋণ নেই।

কুষ্টিয়া-০২
মোহাম্মদ আলী।

রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিলকৃত হলফনামা অনুযায়ী মোহাম্মদ আলীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কামিল পাস। মোহাম্মদ আলীর বিরুদ্ধে এযাবৎকালে কোন মামলা দায়ের হয়নি। তার মোট বার্ষিক আয় ৪ লাখ ৯ হাজার ৯২২ টাকা। নিজ নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৩০ লাখ ৫০ হাজার টাকা। তার স্ত্রীর নামে কোন স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি নেই। এ সকল সম্পদের বিপরীতে তার অথবা তার স্ত্রীর নামে কোন ব্যাংক ঋণ নেই।

কুষ্টিয়া-০৩
মোঃ আব্দুল্লাহ আখন্দ।

নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী মোঃ আব্দুল্লাহ আখন্দ এর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত। এযাবৎকালে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের হয়নি। হলফনামায় তিনি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যাবসায়ী। তার বার্ষিক আয় ৪ লাখ টাকা। তার মোট স্থাবর-অস্থাবর সম্পদ ও সম্পত্তির মোট মূল্যমান ৫২ লাখ ২০ হাজার ৯০০ টাকা। এ সকল সম্পদ/সম্পত্তির বিপরীতে তার বা তার স্ত্রীর নামে কোন ব্যাংক ঋণ নেই।

কুষ্টিয়া-০৪
আনোয়ার খান।

নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী আনোয়ার খানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এযাবৎকালে তার বিরুদ্ধে ১ টি মামলা দায়ের হয়েছে, যা থেকে তিনি অব্যহতি পেয়েছেন। হলফনামায় তিনি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যাবসা। তার বার্ষিক আয় ১৫ লাখ ২০ হাজার টাকা। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৬ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। তার স্ত্রীর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৬ লাখ ৬৫ হাজার ৩৩৯ টাকা। এছাড়াও তার স্ত্রীর ৩০ ভরি সমপরিমাণ গহণা রয়েছে- যা কোন ধাতু দ্বারা নির্মিত, তা উল্লেখ নেই। এ সকল সম্পদের বিপরীতে তার বা তার স্ত্রীর নামে কোন ব্যাংক ঋণ নেই।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন