প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপিসমুহের দায়িত্বপূর্ণ এলাকায় আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপিসমুহের দায়িত্বপূর্ণ এলাকায় আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৯/২-এস হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাগুয়ান ডাংমড়কা বাজার নামক স্থান হতে প্রাগপুর বিওপির একটি চৌকষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে বাংলাদেশী চোরাকারবারী (১) মোঃ আসাদুজ্জামান সোহেল(৪৩), পিতা- মৃত আঃ হান্নান, গ্রাম-ডাংমড়কা বাজার, পোষ্ট-ডাংমড়কা, থানা-দৌলতপুর ও জেলা-কুষ্টিয়া এবং (২) মোঃ আশিকুল(২৫), পিতা মোঃ আলমগীর, গ্রাম- গরুরা ছমাদী পাড়া, পোস্ট- প্রাগপুর, থানা- দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া’কে ভারতীয় ০৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-২,৭০০/- (দুই হাজার সাতশত) টাকা। আসামীসহ আটককৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২২১০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থান হতে কাজিপুর বিওপির একটি চৌকষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল মদ, ১০৩০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। *যার আনুমানিক সিজার মূল্য-৩,৪৩,৫০০/- (তিন লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা।*

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৮৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া নামক স্থান হতে কাজিপুর বিওপির একটি চৌকষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ কেজি জিরা ও ০১টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়। *যার আনুমানিক সিজার মূল্য-৫৬,০০০/- (ছাপ্পান্ন হাজার) টাকা।*

আটককৃত মালামালের সর্বমোট সিজারমুল্য-৪,০২,২০০/- (চার লক্ষ দুই হাজার দুইশত) টাকা।*

আসামীসহ আটককৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে ও চোরাচালানী মালামাল কাস্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন