কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অবৈধ ৫,৮৬৬ প্যাকেট বিড়ি উদ্ধার।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্যের আলোকে ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার ত্রিমোহনী বাইপাস এলাকায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৪,২০৬ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ২,২৮,৮০০/- (দুই লক্ষ আটাশ হাজার আটশত) টাকা।
এছাড়াও, গত ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১০৪০ ঘটিকায় চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবাজার মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১,৬৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯১,১০০/- (একানব্বই হাজার একশত) টাকা।
উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩,১৯,৯০০/- (তিন লক্ষ ঊনিশ হাজার নয়শত) টাকা।
গৃহীত কার্যক্রম।* উদ্ধারকৃত বিড়ি সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
