প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়া মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারী’ ২০২৬) বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে এলাকার সহায় সম্বলহীন দারিদ্র্য পীড়িত মানুষদের মাঝে শীতবস্ত্র এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মানবজমিন প্রতিনিধি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ুন কবির হিমু, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, সদস্য মিলন আলী, জাহিদ হাসান, আবু হেনা মোস্তফা কামাল, আশরাফুল ইসলাম হিরা, সময়ের কন্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি নাঈম খন্দকার, সাংবাদিক নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন