প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়া-২(মিরপুর–ভেড়ামারা) আসনে বিএনপি প্রার্থী রাগীব রউফ চৌধুরীর চিয়ে স্থাবর অস্থাবর সম্পদে অনেক পিছিয়ে আব্দুল গফুর।

এই আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মো. আব্দুল গফুর হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। তার নির্ভরশীল হিসেবে রয়েছেন গৃহিণী স্ত্রী।

আয়ের উৎস হিসেবে কৃষিখাত থেকে বার্ষিক আয় ১,৭২,০০০ টাকা, বাড়ি/দোকান ভাড়া থেকে ১,১৫,২০০ টাকা এবং ব্যবসা থেকে ২,৩০,০০০ টাকার উল্লেখ রয়েছে।

অস্থাবর সম্পদের মধ্যে মনোনয়ন দাখিলের তারিখে নগদ ছিল ১৪,৬৮,০০০ টাকা এবং ব্যাংকে জমা ৩,৯৭,৫৩২.৭৯ টাকা। তার মালিকানাধীন একটি মোটরসাইকেলের মূল্য ১,৯০,০০০ টাকা; ১০ ভরি সোনা ও অন্যান্য ধাতুর মূল্য ৩০,০০০ টাকা। ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রসহ সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির মোট মূল্য ২২,০০,০০০ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৬ বিঘা কৃষিজমি ও ৩ বিঘা অকৃষিজমি; পাশাপাশি ৫,০০,০০০ টাকার একটি বাড়ি। স্থাবর সম্পত্তির মোট মূল্য ২৫,০২,০০০ টাকা হিসেবে দেখানো হয়েছে। স্ত্রীর নামে রয়েছে ১১ শতক জমি, যার বর্তমান মূল্য ২,০০,০০০ টাকা।

হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে দায়েরকৃত ১৭টি মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন এবং আরও একটি মামলা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার আদেশের অপেক্ষায় রয়েছে।

তুলনায় রাগীবের সম্পদ অনেক বেশি
দুই প্রার্থীর হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, স্থাবর–অস্থাবর সম্পদের পরিমাণে বিএনপি প্রার্থী রাগীব রউফ চৌধুরী স্পষ্টভাবে এগিয়ে আছেন জামায়াত প্রার্থী মো. আব্দুল গফুরের তুলনায়। একই সঙ্গে, আইনি জটিলতার ক্ষেত্রে আব্দুল গফুরের বিরুদ্ধে মামলার সংখ্যাও উল্লেখযোগ্য হলেও অধিকাংশ মামলায় তিনি বেকসুর খালাস পাওয়ার দাবি করেছেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন