মুসলিম বিশ্বের সর্বকালের সর্ব বৃহৎ দেশনেত্রী খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত।
আজ ৩১/১২/২০২৫ তারিখে মহাকালের এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ইতিহাসের বৃহত্তম জানাজা ও বিরল সম্মানে অভিষিক্ত গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এই জানাজায় উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য সন্তানসম মানুষ, প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি এবং কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী Barrister Raghib Rauf Chowdhury ।
এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতীদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
