প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়া-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

কুষ্টিয়া-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী’র মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের নিকট থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ, নাজমুল হোসাইন, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাও. মোহাম্মদ আলী জানান, কেন্দ্রের নির্দেশে একযোগে ৩শ’ আসনে আজ (বৃহস্পতিবার) আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করছি। তিনি নির্বাচিত হলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন