কুষ্টিয়া,মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের অন্তর্গত মালিহাদ বাজার হতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ,মালিহাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাজিতপুর শহিদুল এর বাড়ী হতে একরামুল এর বাড়ী অভিমুখে রাস্তা এইচ বিবি করণ ও মল্লিকপুর পানবাজার জামালের বাড়ী হতে কুদ্দুস এর বাড়ী অভিমুখে রাস্তা এইচ বিবি করণ।মালিহাদ ইউনিয়নের অন্তর্গত ৩ টি জনগুরুত্বপূর্ণ রাস্তা/ড্রেনে ১৭৮৪৯০০/=(সতের লক্ষ চুরাশি হাজার নয় শত টাকা অনুমোদন দেওয়ায় এলাকাসীর পক্ষ হতে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।রাস্তা ও ড্রেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাজমুল ইসলাম গত ২৩ আগষ্ট দুর্যোগপুর্ণ আবহাওয়ার মধ্যে সরজমিনে পরিদর্শন করেন।এবং মালিহাদ ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তিত্ব নূর এ আল আমীন বুলবুল ভাই সার্বিক সহযোগিতা করেন।
