প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিজিবির মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে ভারতীয় ৪৮ বোতল মদ এবং ৪২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবির মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে ভারতীয় ৪৮ বোতল মদ এবং ৪২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলাধীন বাইপাশ লালন চত্বর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় অদ্য ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় কুষ্টিয়া জেলাধীন বাইপাশ লালন চত্বর এলাকায় নম্বর-৬০৬৯১ হাবিলদার মোঃ গিয়াস পারভেজ এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে পাবনা টু পাথরঘাটাগামী বিআরটিসি পরিবহন তল্লাশীর মাধ্যমে ৪,২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-২,৩১,০০০/- (দুই লক্ষ একত্রিশ হাজার) টাকা।

গত ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ২৩১০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরার পাড়া নামক স্থান হতে জেসিও-১০৭৫৭ নায়েব সুবেদার আঃ রব এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা।

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজারমূল্য-৩,০৩,০০০/- (তিন লক্ষ তিন হাজার) টাকা।*

গৃহীত ব্যবস্থাঃ মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন