প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুরে অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষে হাতে হস্তান্তর।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, ইফতেখার আলম শিল্পু, স্বেচ্ছােসবক নেতা তুজাম আলী। মঙ্গলবার বিকেলে মিরপুর বাজার সহ পশু হাটে হাজার মানুষের মাঝে ৩১ দফার এ লিফলেট বিতরণ করা হয়।

অন্যদিকে অধ্যাপক শহিদুল ইসলামের বিশ্বস্ত এবং আস্থাভাজন মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূর-এ আল আমিন বুলবুল রাজনগর শান্তি বাজারে নেতা-কর্মীদের নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন